সংকলন ১৬- ১০০ রান করতে দিব না

সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক।
সাংবাদিক: আজকে আপনাদের পরিকল্পনা কী?
অধিনায়ক: যে করেই হোক, বিপক্ষ দলকে আজ আমরা ১০০ রান করতে দেব না।
সাংবাদিক: এত নিশ্চিত হচ্ছেন কী করে?
অধিনায়ক: কারণ, আমরা আজকে আগে ব্যাট করব এবং ১০০ রানের নিচে অলআউট হয়ে যাব।
---------------------------------------------

একজন মোটামুটি টাইপের ক্রিকেটারের বাবা ছিলেন অন্ধ। কিন্তু তিনি চোখে দেখতে না পেলেও ছেলেকে উৎসাহ দিতে ছেলের প্রতিটা ম্যাচে মাঠে উপস্থিত থাকতেন।
একটা বড় ম্যাচের আগের রাতে ক্রিকেটারের বাবা মারা গেলেন। পরের দিন ছেলেটি এত ভাল খেলে ম্যাচ জিতিয়ে হিরো হয়ে গেলেন। সবাই তো অবাক!
সংবাদিকরা জিজ্ঞেস করলেন, হঠাত করে এমন ভালো খেলার কারণ কী?
ক্রিকেটার উত্তর দিলেন, এই প্রথম আমার বাবা আমার খেলা দেখছিলেন।
---------------------------------------------

ডব্লিউ জি গ্রেস একবার বোল্ড আউট হলেন। বিস্মিত হয়ে তিনি আম্পায়ারকে বলছিলেন, ‘বল উইকেটে লাগেনি, স্যার। বাতাসে বেল পড়ে গেছে।’
আম্পায়ার বললেন, ‘যে বাতাস বেল ফেলে দিতে পারে, আশা করি, সেই বাতাস আপনাকে প্যাভিলিয়নে পৌঁছে দিতেও সাহায্য করবে।’

Comments

Popular posts from this blog

সংকলন ২: গোপাল ভাড়ের গল্প--ভাগবানের বিশ্বাস