সংকলন ১৭- সিটটা কি খালি

ছেলে: আপনার পাশের সিটটা কি খালি?
মেয়ে: জি। আপনি বসলে আমারটাও খালি হয়ে যাবে।
--------------------------

ফ্লাট বাড়ির তিন তলায় ছয় বছরের এক ছেলে কলিংবেল বাজাবার চেষ্টা করছে কিন্তু নাগাল পাচ্ছে না।
এক ভদ্রলোক তা দেখে কলিংবেল টিপে জিজ্ঞেসা করলেন, আবার কী করব?
ছেলেটি বলল, আমি তো পালাব। আপনি কি করবেন তা আমি কি জানি?
---------------------------

এ দেশের শিক্ষাব্যবস্থা নারীজাতিকে একদম রাস্তায় বসিয়ে দিয়েছে।
—মানে?
—মানে, দেখিস না, প্রতিটি স্কুলের সামনে মায়েরা কেমন রাস্তায় বসে থাকে!
---------------------------

অল্প বয়সের এক ছেলেকে সিগারেট খেতে দেখে এক ভদ্রমহিলা ধমকে উঠলেন, এই ছেলে, এই বয়সে সিগারেট খাচ্ছ লজ্জা করে না তোমার!
ছেলে পাল্টা ধমকে উঠল, আপনি যে পরপুরুষের সাথে কথা বলছেন আপনার লজ্জ করে না! -

Comments

Popular posts from this blog

সংকলন ২: গোপাল ভাড়ের গল্প--ভাগবানের বিশ্বাস