সংকলন ২০- নারী চরিত্র বনাম গোয়েন্দা



হোটেলে বসে খাচ্ছিল জোবায়ের আর ফয়সাল। হঠাৎ জানা গেল, কোথায় যেন ভীষণ আগুন লেগেছে।
খবর পেয়ে খাবার না খেয়েই ছুট লাগাল জোবায়ের। পেছন থেকে ডাকল ফয়সাল, ‘কিরে, তুই যে একজন দমকলকর্মী, জানা ছিল না তো!’
জোবায়ের: আমি না, তবে আমার প্রেমিকার বাবা একজন দমকলকর্মী। দেখা করার এই সুযোগ!
----------------------------

এক দুষ্ট ছেলে থানায় ফোন করেছে।
– এইটা কি পুলিশ স্টেশন?
– হ্যাঁ।
– আপনি কি পুলিশ?
– হ্যাঁ।
– আপনার থানায় বাথরুম আছে?
– হ্যাঁ।
– আপনার বাথরুমে কমোড আছে?
– হ্যাঁ, আছে।
– তাহলে কমোডের মধ্যে মাথা ঢুকাইয়া বইসা থাকেন। এই বলে ছেলেটি ফোন কেটে দিল।

কিছুক্ষণ পর পুলিশ নাম্বার বের করে কলব্যাক করল। ছেলেটির বাবা ফোন ধরল।
পুলিশ অভিযোগ করল, আপনার ছেলে আমাকে কমোডে মাথা ঢুকিয়ে বসে থাকতে বলেছে।
– কতক্ষণ আগে বলেছে?
– এই ধরেন ১০ মিনিট।
– তাহলে এখন মাথা বের করে ফেলেন।
--------------------------

কোন দেশের পুলিশের দক্ষতা কেমন সেই নিয়ে কয়েক দেশের পুলিশের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।
জাপানী পুলিশ : যে কোন ঘটনা কে ঘটিয়েছে সেটা জানতে আমাদের ৭২ ঘন্টা সময় লাগে।
বৃটিশ পুলিশ : আরে দূর আমরা দুনিয়ার সেরা পুলিশ । অন্যায় কারীকে চিনতে আমাদের সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগে ।
আমেরিকার পুলিশ : আমারাও ২৪ ঘন্টার মধ্যে যে কোন ক্রিমিনালকে পাকড়াও করতে পারি।
বাংলাদেশের পুলিশ : আমাদেরকে না জানিয়ে কোন ঘটনাই ঘটে না।

Comments

Popular posts from this blog

সংকলন ২: গোপাল ভাড়ের গল্প--ভাগবানের বিশ্বাস